স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের গণতন্ত্র আজ প্রতি পদেপদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি আশা প্রকাশ করেছেন, ‘শিগগিরই দেশের জনগণ বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত রূপে দেখতে পাবেন।’
২৯ মে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটি ছিল খালেদা জিয়ার প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ। বক্তব্যে তিনি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, ‘আমাদের মাতৃভূমির জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তিনি চট্টগ্রামে নিজের নামকে ইতিহাসে স্থায়ী করে গেছেন। একজন সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক হিসেবে জীবন উৎসর্গ করেছেন।’
খালেদা জিয়া আরও বলেন, ‘গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও জাতীয়তাবাদী চেতনার রূপকার ছিলেন শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি জীবন দিয়েছেন, সেই গণতন্ত্র আজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে।’
খালেদা জিয়া এ সময় রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণের প্রতি গণতন্ত্র সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এই লক্ষ্য অর্জনে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলতে হবে। মনে রাখতে হবে, সব মানুষের জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। শহীদ জিয়ার রেখে যাওয়া রাজনৈতিক দর্শন বাস্তবায়নের মাধ্যমেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।’
সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা, জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে