স্ট্রিম সংবাদদাতা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন শাহিনুর ইসলাম। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ হতেন। আর সেই দৃশ্য গোপনে ভিডিও করে রাখতেন। পরে সেই ভিডিও অনলাইনে ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাবমেইল করতে শাহিনুর।
ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজশাহী থেকে শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁর মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা। সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বক্ষব্যাধি (আইডি) হাসপাতাল এলাকার পুকুরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে এই অভিযান চালান।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে শাহিনুর ইসলাম নিজেকে ডিজিএফআইয়ের এডি পরিচয় দিয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক ও তার ভিডিও ধারণ করতেন। তার মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।
তিনি জানান, পুলিশ প্রথমে জানতে পারে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করছেন এবং এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
এ সময় তিনি একটি পরিচয়পত্র দেখিয়ে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা দাবি করেন। তবে শাহিনুরের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে একপর্যায়ে ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তল্লাশি করে মানিব্যাগ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। এর একটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ লেখা ছিল। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আর এই মোবাইলেই বিভিন্ন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে নারীদের সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইলের কথা স্বীকার করেন শাহিনুর।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৬ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে