স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর চকবাজার থানাধীন বেড়িবাঁধ চাঁদনীঘাট এলাকা থেকে এক দিন বয়সের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা তিনটার দিকে খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, 'আমরা খবর পেয়ে বেড়িবাঁধে চাঁদনীঘাট এলাকায়
কালো পলিথিনে মোড়ানো অচেতন অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
আশরাফুল ইসলাম আরও জানান, কে বা কারা অসৎ উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতীক ‘হাঁস’ খেয়ে ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
৯ ঘণ্টা আগে
পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৪ জুলাই মেজর রফিককে একটি চিঠি লিখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৫৫ বছরের পুরোনো সেই চিঠি এখন ডাকটিকিট প্রদর্শনী ‘বগুড়াপেক্স ২০২৬’ এর অন্যতম আকর্ষণ। চিঠিটি দেখতে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী।
৯ ঘণ্টা আগে
মাগুরায় এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
৯ ঘণ্টা আগে