স্ট্রিম প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
গতকাল মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেকেই ‘দুর্নীতিবাজ বিচারপতি’ বা ‘দুর্নীতিবাজ কর্মকর্তা’ শব্দগুলো ব্যবহার করেন। আসলে বিচারপতি মানেই সৎ; ‘সৎ বিচারপতি’র আলাদা কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটির সঙ্গেই সততা মিশে আছে। তাই বিচারকদের সৎ-অসৎ—এই দুই ভাগে আমি দেখতে চাই না।
বিচারকদের উদ্দেশে তিনি আরও বলেন, “যাঁদের মনে হবে চাকরির টাকায় সংসার চলে না বা জীবন চলে না, তাঁদের চাকরি করার দরকার নেই। তাঁরা ওকালতি করতে পারেন, কারণ অবসরের পর তাঁদের সেই সুযোগ থাকে। এটিই সবার জন্য আমার ‘কমন মেসেজ’।”
দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, কেউ দুর্নীতি করে পার পাবেন এমন ভাবার সুযোগ নেই। কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মামলাও করা হবে। এই বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে