স্ট্রিম প্রতিবেদক

সরকারের পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে ৯টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এই নির্দেশনায় সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার কেনা এবং ভূমি অধিগ্রহণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি গাড়িতে জ্বালানি এবং বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে।
গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনাগুলো জারি করা হয়। বুধবার (২২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই পরিপত্রটি তাদের অধীনস্থ সব কার্যালয়ে যথাযথভাবে পালনের জন্য পাঠিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সরকারের পরিচালন ব্যয় কমানোর জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হবে—
১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
২. সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
৩. প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
৪. সভা বা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার ও কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।
৫. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।
৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার কেনা শতভাগ হ্রাস (সম্পূর্ণ বন্ধ) করতে হবে।
৭. সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
৮. আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে এই ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
৯. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এই পরিপত্রের প্রেক্ষিতে ২২ এপ্রিল এনবিআরের বোর্ড প্রশাসন-১ শাখা থেকে একটি চিঠি জারি করা হয়েছে। দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে এই ব্যয় সংকোচন নীতিমালা এনবিআর এবং এর অধীনস্থ সব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং কর কমিশনারেট কার্যালয়কে যথাযথভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে