স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে ‘অটোরোস্টার’ ও বাদ পড়া কর্মীদের পুনর্বহালের দাবিতে রাজপথে নামা কোরিয়াগামী কর্মীকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনের সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
সকাল থেকেই অটোরোস্টারের দাবিতে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিকবার প্রবাসীকল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। তবে সুনির্দিষ্ট সমাধানের আশ্বাস না পাওয়ায় আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানান।
আন্দোলনরত কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২০২৩ সাল থেকে আমরা এই অটোরোস্টার জটিলতায় ভুগছি। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বারবার বলছেন “ব্যবস্থা নেওয়া হবে”, কিন্তু কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করছেন না। আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে প্রয়োজনে ইপিএস পদ্ধতি বাতিল করে কোরিয়ার শ্রমবাজার বন্ধ করতে হবে।’
বেলা সাড়ে ৩টার দিকে প্রবাসীকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর।
বৈঠকে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের নিয়ম বিশ্বের ১৬টি দেশে একই। আমাদের জন্য আলাদা কোনো নিয়ম করতে পারবে না। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের পাঠানো যায়। তবে এখনই কোনো নির্দিষ্ট “টাইমলাইন” দিতে পারব না।’
প্রতিমন্ত্রী আরও জানান, যাঁরা দক্ষিণ কোরিয়ায় যেতে পারছেন না, তাঁদের অন্য দেশে পাঠানোর বিকল্প ব্যবস্থা এবং অটোরোস্টার চালু করার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, ‘আজকের পর আন্দোলন বরদাশত করা হবে না। এরপরও যদি জনভোগান্তি সৃষ্টি করা হয়, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’
প্রতিমন্ত্রীর এই হুঁশিয়ারির কিছুক্ষণ পরই বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ কঠোর অবস্থানে যায় এবং আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থলে এখনো বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বাণিজ্যিক ক্যাম্পেইনের ৬০ হাজার টাকা ভেন্যু ফি বিশ্ববিদ্যালয় থেকে মওকুফ করিয়ে নিজে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ছাত্রী হল সংসদের ভিপির (সহসভাপতি) বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে দিনব্যাপী ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ওয়াশরুম (শৌচাগার) ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের এক সমর্থকের বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে কেবল ‘ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা’ বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষার্থী।
৯ ঘণ্টা আগে