স্ট্রিম প্রতিবেদক

ঈদের ছুটির পর কমলাপুর রেলওয়ে স্টেশনে এখনো ফিরতি যাত্রীদের চাপ দেখা যায়নি। ট্রেনের ছাদে চড়ে যাতায়াতের দৃশ্যও নেই। বরং ঢাকা ফেরার চেয়ে বর্তমানে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্মচারী হাবীবের মতে, স্টেশনে এখন যাত্রীদের বাড়তি ভিড় নেই। রোজার ঈদে যেমন চাপ থাকে বা মানুষ যেভাবে ছাদে উঠে যাতায়াত করে, এখন তেমন পরিস্থিতি তৈরি হয়নি। হাবীব বলেন, 'যাত্রী ঢাকা আসার চেয়ে ছাড়ছেন বেশি। ঢাকা ছাড়ার লোকই বেশি মনে হচ্ছে। ঢাকায় ফেরার চেয়ে যাওয়ার যাত্রীই বেশি আসলে।'
এদিকে রেলওয়ে স্টেশনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য মোবেশ্বের জানান, গত দুই দিনের তুলনায় আজ যাত্রী কিছুটা কম যাচ্ছে। তবে আসার গতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।
ঈদের সময়ে ছুটি না পেয়ে এখন বাড়ি ফিরছেন অনেক কর্মজীবী মানুষ। তাঁদেরই একজন শাহাদাত হোসেন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। রংপুরের উদ্দেশে রওনা হওয়া শাহাদাত বলেন, 'আমরা তো ঈদের সময়ে ছুটি পাইনি। কোম্পানি যখন ছুটি দেবে তখনই নিতে হয়। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশে।'
পাবনাগামী আরেক যাত্রী গোলাম রাব্বি একটি বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠানে কাজ করেন। নিজের ছুটির বিষয়ে তিনি বলেন, 'আমাদের তো শিফটে কাজ হয়। এক শিফট ছুটি কাটিয়েছে। এখন আমরা ছুটিতে যাচ্ছি।'

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বাণিজ্যিক ক্যাম্পেইনের ৬০ হাজার টাকা ভেন্যু ফি বিশ্ববিদ্যালয় থেকে মওকুফ করিয়ে নিজে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ছাত্রী হল সংসদের ভিপির (সহসভাপতি) বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে দিনব্যাপী ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ওয়াশরুম (শৌচাগার) ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের এক সমর্থকের বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে কেবল ‘ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা’ বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষার্থী।
৯ ঘণ্টা আগে