স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইসংক্রান্ত আপিলের সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জারি করা এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচন ও গণভোট একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনার সুবিধার্থেই আপিলসংক্রান্ত সময়সূচিতে এই সমন্বয় আনা হয়েছে।
ইসি জানায়, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুই দিন কমানো হয়েছে। পূর্বনির্ধারিত ৫ থেকে ১১ জানুয়ারি সময়সীমা পরিবর্তন করে এখন ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
একই সঙ্গে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগে যেখানে আপিল নিষ্পত্তির সময় ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি, তা পরিবর্তন করে ১০ থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে