স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীসহ উত্তরবঙ্গে সঙ্গে ঝিনাইদহের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর রোববার (৭ জুন) বেলা পৌনে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করা হয়।
এর আগে ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেলস্টেশনের কাছে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ সাতটি ট্রেন আটকা পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগ পোহান।
পরে সকাল ১০টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই তাদের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ঈশ্বরদী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে