স্ট্রিম প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ১২ দিনের ছুটিতে থাকবে। সব থেকে বেশি ছুটি থাকছে সরকারি–বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক ছুটি ধরে কলেজে মোট ১৪ দিন ছুটি থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকছে ৯ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী পূজার ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো এই ছুটির আওতায় থাকবে। তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ছুটি থাকায় এ দু’দিনও ছুটি পাবেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজায় ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়–কলেজের শিক্ষকরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশ দিয়েছে। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমাসহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
এদিকে, সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছুটি শুরু হচ্ছে।
আগামী ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন সরকারি ছুটি। এরপর শুক্রবার ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা।
অন্যদিকে, ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হলেও সেদিন সরকারি ছুটি নেই। তবে অনেক প্রতিষ্ঠানে এদিন চাকরিজীবীরা ঐচ্ছিক ছুটি নেন।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৯ ঘণ্টা আগে