স্ট্রিম প্রতিবেদক

চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ফিল্ম ফিয়েস্তা’। এই উৎসবে সমসাময়িক চলচ্চিত্রের পরিবর্তনশীল ভাষা ও নতুন গল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এই উৎসব। স্বাগত বক্তব্যের পর বিশেষ প্রদর্শনী ও নির্বাচিত চারটি চলচ্চিত্র দেখানো হবে। এরপর থাকছে এক্সক্লুসিভ স্ক্রিনিং এবং নির্মাতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় পর্ব।
এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘নিউ সিনেমাটিক ভিশন’। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ঘরানার নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। নির্মাতাদের সঙ্গে দর্শকের সরাসরি যোগাযোগ ও আলোচনার সুযোগ থাকবে।
চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে দর্শকরা অনলাইন টিকিট সংগ্রহ করতে পারবেন। ফেসবুক ইভেন্ট লিঙ্কে টিকিট-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আয়োজকরা নির্মাতা ও দর্শকদের জন্য একটি নির্ভয় আলোচনার জায়গা তৈরি করতে চান। এখানে পরিবর্তন ও নতুনত্ব নিয়ে আলোচনাকে বিশেষভাবে উদযাপন করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে