স্ট্রিম ডেস্ক

সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান শুরু হচ্ছে। এই হিসাবে পরের দিন প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাতারভিত্তিক আল-জাজিরার খবরে বলা হয়েছে, মুসলিম বিশ্বে পবিত্র মাস রমজান কবে শুরু হবে, তা নির্ভর করে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও বর্তমান চন্দ্রকলা বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালে রমজান মাসের প্রথম দিনটি ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি হতে পারে। তবে অধিকাংশ অঞ্চলে ১৮ ফেব্রুয়ারিই হওয়ার সম্ভাবনা বেশি।
যুক্তরাজ্যের নটিক্যাল অ্যালমানাক অফিসের তথ্য অনুযায়ী, রমজানের নতুন চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি মক্কা সময় বেলা ৩টা ১ মিনিটে। কিন্তু ওইদিন মক্কায় সূর্যাস্তের মাত্র ৩ মিনিট পরই চাঁদ ডুবে যাবে। ফলে ওই সন্ধ্যায় বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। এর অর্থ হলো, শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ১৮ ফেব্রুয়ারি বুধবার রমজান শুরু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। তবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ প্রায় ২৬ ঘণ্টা বয়সী হবে এবং দিগন্ত থেকে উঁচুতে থাকায় বিশ্বের সব প্রান্ত থেকে সহজেই দেখা যাবে।
উত্তর আমেরিকার ফিকহ কাউন্সিল জ্যোতির্বিজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরুর ঘোষণা দিয়েছে। তবে ইউরোপীয় ফতোয়া ও গবেষণা পরিষদ এবং তুরস্ক ১৯ ফেব্রুয়ারিকে প্রথম রোজা হিসেবে ঘোষণা করেছে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তান ইতোমধ্যে ১৯ ফেব্রুয়ারি রোজা শুরুর আভাস দিয়েছে। অস্ট্রেলীয় ইমাম কাউন্সিলও ১৯ ফেব্রুয়ারিকেই সম্ভাব্য প্রথম রোজার তারিখ বলেছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর রমজান শুরু হয়। এই হিসাবে বুধবার সেহেরি এবং বৃহস্পতিবার প্রথম রোজা হবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্যাস্তের সময় খালি চোখে চাঁদ দেখার ক্ষেত্রে তিনটি বিশয়ে সতর্ক থাকতে হয়, প্রথমটি হলো ‘ইলোঙ্গেশন’ বা সূর্য থেকে চাঁদের দূরত্ব, যা কমপক্ষে ১০-১২ ডিগ্রি হওয়া প্রয়োজন। দ্বিতীয়টি হলো ‘অল্টিটিউড’ বা দিগন্ত রেখা থেকে চাঁদের উচ্চতা, যা অন্তত ১০ ডিগ্রি হওয়া নিরাপদ। আর তৃতীয়টি হলো ‘ল্যাগ টাইম’ বা সূর্যাস্ত ও চন্দ্রাস্তের মধ্যবর্তী সময়। সাধারণত সূর্যাস্তের পর আকাশ অন্ধকার হতে এবং চাঁদ দৃশ্যমান হতে অন্তত ৪৫ মিনিট সময় প্রয়োজন হয়।
রমজান ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। মাসটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যময়। প্রায় ১ হাজার ৪৫০ বছর আগে এই মাসেই পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছে। মাসব্যাপী মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে ‘তাকওয়া’ অর্জনের চেষ্টা করেন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
১৯ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে