স্ট্রিম সংবাদদাতা

নাটোরে মোটরসাইকেলের সাইড লাইট ভাঙা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাউসার আলী (২৫) ও পরিবারের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নাটোর পৌরসভার কান্দিভিটা কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবুল কালাম পেশায় রংমিস্ত্রি। এ ঘটনায় প্রতিবেশী আল হাফিজ এবং তাঁর পরিবারের সদস্য ইমন ও রহিমকে দায়ী করেছে কালামের পরিবার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে আল হাফিজ ওই এলাকায় আবুল কালামের বাড়ির পাশেই একটি বাড়ি নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, বাড়ি নির্মাণের সময় পৌরসভার নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত রাস্তা রাখা হয়নি। এ নিয়ে তখন থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
দুদিন আগে কাউসার আলী গলিতে মোটরসাইকেল রেখে বাড়িতে যান। এ সময় আল হাফিজের বাড়িতে আসবাবপত্র নেওয়ার সময় মোটরসাইকেলের সাইড লাইট ভেঙে যায়। বিষয়টি নিয়ে কাউসারের মামা শাহীন অভিযোগ করলে হাফিজের পরিবার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, এ ঘটনার পরে সোমবার দিবাগত রাত পেরিয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে পাশের একটি চায়ের দোকানে শাহীন ও অভিযুক্তদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল হাফিজ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে আরও ১৫ থেকে ২০ জনকে নিয়ে হাতুড়ি, কিরিচ ও শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে শাহীনকে আক্রমণ করেন। এ সময় পাশের বাড়ি থেকে আবুল কালাম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে আঘাত করা হয়। পরে কাউসার ও পরিবারের আরেক সদস্য এগিয়ে এলে তাঁদেরও আঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। অন্য দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুব্রত ঘোষ বলেন, ‘তিনজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আবুল কালামের রক্তক্ষরণ বেশি ছিল।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আল হাফিজসহ অন্যরা পলাতক রয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে