স্ট্রিম ডেস্ক

উৎপাদন খরচ কম। বন্যা কিংবা খরায় ক্ষতিগ্রস্ত কম হয়। নিশ্চিন্তে বেশি লাভ পান কৃষকেরা। আর তাই গত কয়েক বছর ধরে ভুট্টা চাষে ঝুঁকছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মানুষ। এতে তাদের জীবনধারারও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মানুষেরা।
চলতি বছরও ভুট্টার ভালো ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ সোনালী ফসল ভুট্টা। বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
কিশোরগঞ্জের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, রোদের ঝিকিমিকিতে হাওরের প্রান্তরে মিটিমিটি হাসছে সোনালী ভুূট্টার সারি। দূর থেকে দেখলে মনে হয়—রোদে শুকাতে দেওয়া হয়েছে একরাশ কাঁচা সোনা! কৃষক-কৃষাণীরা এখন ব্যস্ত তাদের স্বপ্নের ফসল ঘরে তুলতে।
স্থানীয় কৃষকেরা বলছেন, হাওরে আদিকাল থেকে ধান চাষে জীবিকা নির্বাহ করতেন কৃষকেরা। কিন্তু অনুকূল প্রাকৃতিক পরিবেশ না পেলে খুব একটা লাভের মুখ দেখা যেতো না। তবে যখন দেশের পোল্ট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদা বেড়ে যায়, তখন হারাঞ্চলের কৃষকদের চোখে নতুন সম্ভাবনার আলো। তারা ধান ছেড়ে আগলে ধরেন ভুট্টার খুঁটি। এ ভুট্টা চাষের সবচেয়ে বড় সুবিধা— উৎপাদন খরচ কম, লাভ বেশি। বর্ষা শুরুর আগেই ফসল ঘরে তোলা যায়।
এ বছর কিশোরগঞ্জ জেলায় ১২ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যেখানে উৎপাদন ধরা হয়েছিল ১২ হাজার ২১০ মেট্রিক টন। কিন্তু লক্ষ্য মাত্রা ছাড়িয়ে ১২ হাজার ২১০ হেক্টর জমিতে হয়েছে আবাদ । সবচেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে জেলার হাওরাঞ্চলের চার উপজেলায়। এ চার উপজেলায় ৭ হাজার ৭০৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। জেলার নিকলী উপজেলায় সবচেয়ে বেশি ৩ হাজার ১১০ হেক্টর, মিঠামইনে ২ হাজার ৮৮০ হেক্টর, বাজিতপুরে ২ হাজার ১০ হেক্টর ও অষ্টগ্রামে ৯৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবার হয়েছে বাম্পার ফলন। ফলে আশা জেগেছে ছাড়িয়ে যাবার উৎপাদন লক্ষ্যমাত্রা। আর পাইকাররাও মাঠ থেকেই কিনে নিচ্ছেন ভুট্টা মণপ্রতি ১ হাজার থেকে ১১শ’ টাকায়। এ ভুট্টা অনেকটাই দূর করেছে রবি শস্য নিয়ে হাওরের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। উঁকি দিচ্ছে সম্ভাবনার নতুন ভোর।
মিঠামইন উপজেলার কৃষক আব্দুর রহিম জানান, বন্যায় আমাদের হাওরাঞ্চলে ধান চাষে ঝুঁকি থাকলেও ভুট্টা চাষে তেমন ঝুঁকি নেই। কারণ বর্ষার আসার আগেই আমরা ভুট্টার ফলন ঘরে তুলতে পারি। এছাড়াও ভুট্টা চাষ ধান চাষের চেয়ে খরচ কম হয় কিন্তু লাভ বেশি হয়।
কৃষক শরিফ উদ্দিন জানান, এ জমিগুলো উঁচু, এগুলো পতিত থাকতো এখানে ভুট্টা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। যদি দরদাম ঠিক থাকে তাহলে লাভবান হবো। কৃষি অফিস থেকেও আমরা ভুট্টা চাষে সহযোগিতা পেয়েছি।
ইটনা হাওরের কৃষক নাজিম উদ্দিন বলেন, ভুট্টা চাষে আমাদের তিনভাবে লাভ হয়। ভুট্টা বিক্রি করা, ভুট্টার কাঁচা পাতা গবাদি পশুকে খাদ্য হিসেবে খাওয়ানো ও ভুট্টা গাছ শুকিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করা যায়।
কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাদিকুর রহমান জানান, হাওরে নিরাপদে ফসল হিসেবেই ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। কারণ হাওরে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। ভুট্টা চাষ করলে আগাম বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভুট্টার ভালো দাম ও চাহিদার কারনে এ চাষ কিশোরগঞ্জের হাওরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে ভুট্টা । ভাট্টা চাষে কৃষকদের নিয়মিত মাঠ পর্যায়ে প্রযুক্তিগত পরামর্শ, বীজ নির্বাচন, সার ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগবালাই দমন পর্যন্ত পাশে ছিলো কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে