স্ট্রিম প্রতিবেদক

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু আমদানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। মঙ্গলবার দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন প্রদান করেছে।
ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়।
ভিয়েতনামের প্রচলিত বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিবন্ধন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেই তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে চূড়ান্ত অনুমোদন প্রদান করে।
বাংলাদেশের ক্ষেত্রে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের মে মাসে। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে সব শর্ত পূরণ হওয়ায় বাংলাদেশ এখন ভিয়েতনামে আলু রপ্তানির যোগ্যতা অর্জন করেছে।
এ বিষয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই অর্জন দেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।
তিনি জানান, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশ এই চাহিদা পূরণে সক্ষম। তিনি আশা করেন, এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই সাফল্য বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য, বিশেষ করে তিল রপ্তানির পথও উন্মুক্ত করবে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে