বদলি হওয়া ৩৫ পুলিশ সদস্যের মধ্যে ১৩ জন এসআই, ৭ জন এএসআই, ২ জন কনস্টেবল ও ১৩ জন ড্রাইভার রয়েছেন। পাথর লুটপাটের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বদলি হয়েছে। সেখানে থানা-পুলিশের ‘রহস্যজনক’ ব্যবহার ও সদস্যদের সাযুজ্যও ছিল।
স্ট্রিম সংবাদদাতা

সিলেটে আলোচিত পাথর লুটকাণ্ডে প্রশাসনের পর এবার একসঙ্গে ১৩ উপপরিদর্শক (এসআই)সহ জেলার ৩৫ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। তাঁরা ছয়টি থানা, একটি তদন্তকেন্দ্র ও জেলা মোটরযান শাখায় কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।
চলতি সপ্তাহের সোমবার (২৫ আগস্ট) জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের দলী করা হয়। বদলি হওয়া ৩৫ জনের মধ্যে ১৩ জন এসআই, ৭ জন এএসআই, ২ জন কনস্টেবল ও ১৩ জন ড্রাইভার রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান।
এর আগে চলতি আগস্টের ১৮ তারিখে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ভেজালবিরোধী অভিযানে আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলমকে ডিসি হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিনে এক প্রজ্ঞাপনে জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে সিলেটের বিভাগীয় কমিশনার। এবার সিলেটে একযোগে ৩৫ পুলিশ সদস্যদের বদলি করা হলো।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কোম্পানীগঞ্জ থানার ৭ জন, গোয়াইনঘাট থানার ৭ জন, বালাগঞ্জ থানার ২ জন, ফেঞ্চুগঞ্জ থানার ২ জন, বিয়ানীবাজার থানার ২ জন, গোলাপগঞ্জ থানার ১ জন, গোলাপগঞ্জের কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ২ জন ও জেলার মোটরযান শাখার ১২ জন ড্রাইভারকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান বলেন, ‘এটা স্বাভাবিক বদলিরই একটা অংশ। এখানে শুধু গোয়াইনঘাট কিংবা কোম্পানীগঞ্জের না, অনেক থানাই আছে।’
তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বাংলা স্ট্রিমকে বলেছেন, এই বদলি হয়েছে মূলত সিলেটের পাথর লুটপাটের ঘটনায় পরিপ্রেক্ষিতে হয়েছে। সেখানে থানা-পুলিশের ব্যবহার ‘রহস্যজনক’ হওয়ায় পাথর লুটপাট ঘটেছে, অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের সাযুজ্যও ছিল। ওই ঘটনায় আগামী কয়েক দিনের মধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার আরও পুলিশ কর্মকর্তার বদলির সম্ভাবনা রয়েছে বলেও তাঁরা জানা যায়।
এর আগে সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর ও জাফলংয়ে অবাধে লুটপাটের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে এর খবর প্রচার হলে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা। এ ঘটনা তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, মন্ত্রীপরিষদ বিভাগ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন বাহিনী।
চলতি আগস্টে ১৩ তারিখে সাদাপাথরে অভিযান চালায় দুদক। এতে সাদা-পাথরে লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের ৪২ জন রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া পায়। এ ছাড়া লুটের টাকার ভাগ স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি পেত বলেও সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়। ওই প্রতিবেদনে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যরা অবৈধ পাথর উত্তোলনের সিন্ডিকেটে জড়িত বলেও উল্লেখ করা হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
১৫ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
৪২ মিনিট আগে
গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ১৫ কর্মকর্তার বিচার প্রচলিত ‘সেনা আইনে’ করার দাবি জানিয়েছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে তাদের বিচার শুরু করাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক’ বলেও আখ্যা দিয়েছে
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের নারী-শিশুসহ ১২ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে রামপালের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে