স্ট্রিম সংবাদদাতা

সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর ইউনিয়নে পৃথক সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ছাদিরপুর ও রফিনগর গ্রামে এই সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলাকে কেন্দ্র করে হামিদ মিয়া ও হুসেন মিয়ার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে হুসেন মিয়ার অনুসারী আহাদ নুর (২৭) মারা যান। তিনি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে ট্রলি নিয়ে যান একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন। এ নিয়ে সন্ধ্যার পর দুপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে টেঁটার আঘাতে আহাদ নুর গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, রফিনগর গ্রামে রাজহাঁস খাওয়া নিয়ে শফিক মিয়া ও আশরাফ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শফিক মিয়ার অনুসারী গিয়াস উদ্দিন (৫৫) মারা যান।
স্থানীয়রা জানান, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের রাজহাঁস চুরি করে বলে অভিযোগ ওঠে। বুধবার সন্ধ্যার দিকে বশর মিয়ার লোকজন হাঁস খাওয়ার কারণ জানতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে