স্ট্রিম প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।
আজ বুধবার (১১ মার্চ) সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে অনুষ্ঠিত ‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল—সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই আসে ট্রাফিক পুলিশের মাধ্যমে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দাঁড়ান, তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না; তিনি রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তাঁর আচরণ, পেশাদারত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন কলেজের ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের পক্ষে উপস্থাপিত এই প্রবন্ধে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালার লক্ষ্য ছিল ঢাকা মহানগরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাস্তবমুখী সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা। এ লক্ষ্যে অংশগ্রহণকারীরা ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, বাস রুট ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং রিকশাসহ অন্যান্য নন-মোটরাইজড পরিবহনের সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া অবৈধ পার্কিং, ফুটপাত দখলমুক্ত করা, পথচারী নিরাপত্তা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস) মোসলেহ্ উদ্দিন আহমদ এবং অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন। তাঁরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনায় প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন সংস্কার এবং আইন প্রয়োগের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে। বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মশালার সুপারিশসমূহ ভবিষ্যতে নগর পরিবহন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কর্মশালায় সমাপনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
দেশের মোট উৎপাদিত ধানের ৫৫ শতাংশই আসে বোরো থেকে। আর এই সেচনির্ভর ফসলটির ৬০ শতাংশই টিকে আছে ডিজেলচালিত সেচপাম্পের ওপর। সম্প্রতি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে গত ২ মার্চ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান।
২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
বিএনপি সরকারের সময় দেশের প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবদুর রহমান সানি।
২ ঘণ্টা আগে