স্ট্রিম প্রতিবেদক

ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যার ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি একথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধর্ষকরা বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।
মাধবদীর ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ওই কিশোরীকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত। এ নৃশংস ঘটনায় জড়িত সব অপরাধী—তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে তুরস্ক, কাতার, সৌদি আরবসহ মুসলিম দেশগুলো তৎপরতা চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে নরসিংদীসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
২ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের জন্য ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখীর (রহঃ) মাজারে নামাজের আগে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২ ঘণ্টা আগে
নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণের পর তুলে নিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দাও প্রকাশ করেছে দলটি।
২ ঘণ্টা আগে