স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন থানায় করা আরও আটটি মামলার শুনানিতে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বাকি সাতটি মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের ‘এনএক্স-১৪’ নম্বর বেঞ্চে এ শুনানির পর দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম স্ট্রিমকে বলেন, আজকের শুনানিতে দীপু মনির মোট আটটি মামলার বিষয়ে আদেশ হয়েছে। এর মধ্যে সাতটিতে আদালত রুল জারি করেছেন এবং একটিতে জামিন দিয়েছেন। রুল জারি হওয়া মামলাগুলোতে কেন আসামিকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
আজকের আদেশের পর দীপু মনির বিরুদ্ধে থাকা মামলা ও জামিনের হিসাব দিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত ডা. দীপু মনির বিরুদ্ধে থাকা ১৫টি মামলার মধ্যে দুইটিতে জামিন পাওয়া গেছে এবং ১৩টিতে রুল জারি রয়েছে। এর আগে গত সপ্তাহে একটি মামলায় জামিন পেয়েছিলেন দীপু মনি। এগুলো স্থায়ী জামিন নয়, এগুলো অন্তর্বর্তীকালীন জামিন। অর্থাৎ, টোটাল ১৫টি মামলার মধ্যে দুইটিতে অন্তর্বর্তীকালীন জামিন এবং ১৩টিতে রুলের আদেশ হয়েছে।
মামলাগুলোর বিবরণ দিয়ে এই আইনজীবী আরও বলেন, আজকে আদালতে যে আটটি মামলার বিষয়ে আদেশ হয়েছে, তার মধ্যে তেজগাঁওয়ের একটি, কাকরাইলের একটি, পল্টনের দুইটি এবং যাত্রাবাড়ীর চারটি মামলা। আর এর আগের সপ্তাহে যে সাতটি মামলার প্রক্রিয়া হয়েছিল, তার মধ্যে একটিতে জামিন এবং ছয়টিতে রুল হয়েছিল। ফলে আগের সাতটি এবং আজকের আটটি মিলিয়ে মোট ১৫টি মামলার রুল ও বেইলের নির্দেশনা দিয়েছেন আদালত।
গাজী ফয়সাল ইসলাম জানান, হত্যা, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে।তারমধ্যে শ্যোন এরেস্ট আছে ৩৮টিতে। আর ১৩টিতে রুল ও ২টি মামলায় তাকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
এ দিকে দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারাত্মক শারীরিক অসুস্থতায় ভোগায় তাঁর মায়ের সাত দিনের প্যারোলে মুক্তি চেয়ে গত ২৭ মে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন মেয়ে তানি দীপাবলী নাওয়াজ।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১১ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৬ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে