স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর রাজারবাগে সিআইডির ডরমেটরি থেকে মোহাম্মদ আফতাবুজ্জামান (৩৭) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম (উত্তর) বিভাগে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর পল্টন থানাধীন রাজারবাগ সিআইডি ডিপ্লোম্যাটিক ডরমেটরির ষষ্ঠ তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান সন্ধ্যায় ‘স্ট্রিম’কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিআইডির কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে ওই ডরমেটরি থেকে এসআই আফতাবুজ্জামানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন।
পল্টন থানার এসআই আরিফুর রহমান জানান, আফতাবুজ্জামান ডরমেটরির ফ্যানে ফাঁস নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সোয়া ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার হামিদপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত আনোয়ার উদ্দিন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৩ মিনিট আগে