স্ট্রিম প্রতিবেদক

বগুড়ার মহাস্থানগড় জাদুঘরের ৪৭টি মূর্তি আসল না রেপ্লিকা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। আজ শনিবার (৩০ মে) এক বৈঠকে মূর্তিগুলো পরীক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শনিবার (৩০ মে) দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে তদন্ত কমিটির সদস্যরা এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ, প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া মূর্তিগুলোর সত্যতা নিরূপণে অধিকতর নিরপেক্ষ ও বৈজ্ঞানিক মূল্যায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল এনে মূর্তিগুলো পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, 'মহাস্থানগড় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এ বিষয়ে তদন্ত কমিটির সর্বশেষ পরিস্থিতি প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে। আশা করছি, এই বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।' বৈঠকে সংশ্লিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালে ফ্রান্সে আয়োজিত একটি আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য মহাস্থান জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল। পরে সেগুলো কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ফেরত এনে জাদুঘরের স্টোররুমে রেখে দেওয়া হয়। গত ১১ মে শিবগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ উত্থাপিত হলে তিনি জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।

.png)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে