স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে অসুস্থ দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে ভাই-বোন শিশু দুটি মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে হাসপাতালে মারা যায়।
শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত শিশুরা হলো– আফ্রিদা চৌধুরী (১০) ও তার ভাই ইলহাস চৌধুরী (১৪ মাস)। তাদের বাবার নাম মোসলেহ উদ্দিন চৌধুরী। কুমিল্লা সদরের মোসলেহ উদ্দিন স্ত্রী ও সন্তানদের নিয়ে মগবাজারের ওয়ারলেস মোড়ে এসএইচএস টাওয়ারে থাকতেন।
হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা শিশু দুটির মা-বাবার বরাত দিয়ে স্ট্রিমকে জানান, ৩ দিন আগে আনা ফাস্ট-ফুড খেয়ে গত শুক্রবার অসুস্থ হয়ে পড়ে পরিবারটি। হাসপাতালে চিকিৎসার পর বাবা-মা সুস্থ হলেও গতকাল শনিবার শিশু দুটির শারীরিক অবস্থার অবনতি হয়। টানা বমি করায় পরে তাদের পাশের রাসমনো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে আফ্রিদার মৃত্যু হয়। এরপর দুপুর দেড়টার দিকে ইলহাসও মারা যায়।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর সাজ্জাদ স্ট্রিমকে বলেন, খাবার খেয়ে অসুস্থ হয়েছে না অন্য কোনো কারণে, তা এখনই বলা যাচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে