ফারিহা নওশীন

‘জামাত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। শিবিরের চামড়া, তুলে নেব আমরা’– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রায়হান উদ্দীনের ২০২০ সালের ৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট এটি। তবে পোস্টের পাঁচ বছর পর রায়হান নিজেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে (ডাকসু) কার্যনির্বাহী সদস্য হয়েছেন।
রায়হান উদ্দীন সরাসরি শিবিরের সঙ্গে যুক্ত। চলতি বছরের ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে জয় পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছিলেন তৎকালীন ঢাবি শাখা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসাইন। শিবিরের সঙ্গে যুক্ত থেকে ‘শিবিরের চামড়া তুলে নিতে চেয়ে’ রায়হানের পোস্টটি তাই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসা মাত্রই ভাইরাল হয়েছে। এর পর থেকে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে ঢাবি শিক্ষার্থীরা জানান, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) সঙ্গে যুক্ত ছিলেন শিবিরের অনেক নেতা-কর্মী। বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। রায়হান এমনই একজন। এটি বোঝা যায়, তাঁর ওই পোস্টে ডাকসুর বর্তমান ভিপি শিবির নেতা আবু সাদিক কায়েম এবং একই প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার ‘লাভ’ রিঅ্যাক্ট দেখে।
এদিকে, রায়হানের ছাত্রলীগ সংশ্লিষ্টতার একাধিক পোস্ট ভাইরাল হয়েছে। এর মধ্যে ২০২০ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে ১৬ জুলাই একটি পোস্ট দেন তিনি। এর শিরোনাম ছিল ‘বঙ্গবন্ধুকন্যার কারাবরণ দিবস’। এরপর একই বছরের ২৬ জুলাই হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে পোস্ট দেন। এমনকি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিবের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন রায়হান।
সম্প্রতি রায়হানের পোস্টগুলো শেয়ার করে ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারি হামীম লিখেছেন, ‘আমরা যখন ২০২০-এ হাসিনা বিরোধী রাজপথে, বর্তমান কথিত ডাকসু নেতা শিবির থেকে প্রার্থীতা করা রায়হান সাহেব তখন সংসদে! সেদিনের ফ্যাসিবাদ, আজ নাকি মজলুম!’
এ বিষয়ে রায়হান স্ট্রিমকে বলেন, ‘আমি কালচারাল ফ্যাসিস্ট, শাহবাগী, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করায় একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে নোংরামি শুরু করেছে। ২০২০ সালের পর দুই রাজনীতিতে যুক্ত না থাকার জন্য ২০২২ সালে আমাকে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয়। আমি একাধিকবার এইসব বিষয় ক্লিয়ার করেছি। তাই এগুলা নিয়ে আমি এখন বদারড (বিরক্ত) না।’

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলা হয়েছে কি না, তা নির্ধারণ করতে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুখোমুখি অবস্থানে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব মনে করেন আইনজীবী শিশির মনির।
২৬ মিনিট আগে
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টায় শূন্যরেখায় আটকে পড়েছে শিশুসহ ১০ জন। রোদ-বৃষ্টির মধ্যে ৩৫ ঘণ্টা ধরে তারা সেখানে অবস্থান করছে। এদিকে মেহেরপুরের গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টার পর শিশুসহ সাতজন শূন্যরেখায় আটকা পড়েছে। এতে প্রায় ১২ ঘণ্টা ধরে সেখানে অবস্থান করছে তারা।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির ব্যারাক থেকে আজিজুর রহমান নামে এক নায়েকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ঘটনাস্থলে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২ ঘণ্টা আগে