স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে ‘অটোরোস্টার’ ও বাদ পড়া কর্মীদের পুনর্বহালের দাবিতে রাজপথে নেমেছেন কয়েক হাজার কোরিয়াগামী কর্মী। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।
আন্দোলনরত কর্মীরা জানান, সরকারিভাবে ‘ইপিএস’ পরীক্ষায় উত্তীর্ণ হলেও বর্তমানে অনিশ্চয়তায় পড়েছেন ২০২২ ও ২০২৩ ব্যাচের প্রায় ১২ হাজার কর্মী। তাঁদের অভিযোগ, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস (বোয়েসেল) অফিসের কিছু অসাধু কর্মকর্তার অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে তাঁদের নাম চূড়ান্ত রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, ‘বারবার আশ্বাসের পরও আমাদের কোরিয়ায় যাওয়া নিশ্চিত করা হচ্ছে না। আমরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। দ্রুত দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—রোস্টার থেকে বাদ পড়া ১২ হাজার কর্মীকে অবিলম্বে পুনর্বহাল ও অটোরোস্টার করা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বোয়েসেলের অভ্যন্তরে হওয়া দুর্নীতির সুষ্ঠু তদন্ত করা।
আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, আন্দোলনকারীদের দেওয়া তথ্য ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রতিনিধিরা বিষয়টি আমাদের জানিয়েছেন। প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সচিব আজ বিকেলের মধ্যে এসব দাবি পর্যালোচনা করবেন। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
সংকট সমাধানে সরকার আন্তরিক জানিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাজ করার সুযোগ দিন। কীভাবে আপনাদের সহযোগিতা করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে লিখিত প্রস্তাব না দিয়ে আচমকা সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করায় হতাশা প্রকাশ করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রস্তাবনা না দিয়ে হুট করে রাস্তায় নেমে আসাটা দুঃখজনক।’
মন্ত্রীর পক্ষ থেকে পর্যালোচনার আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইস্কাটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বাণিজ্যিক ক্যাম্পেইনের ৬০ হাজার টাকা ভেন্যু ফি বিশ্ববিদ্যালয় থেকে মওকুফ করিয়ে নিজে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ছাত্রী হল সংসদের ভিপির (সহসভাপতি) বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে দিনব্যাপী ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ওয়াশরুম (শৌচাগার) ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের এক সমর্থকের বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে কেবল ‘ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা’ বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষার্থী।
৮ ঘণ্টা আগে