স্ট্রিম প্রতিবেদক

সড়ক ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে ‘পোর্টেবল সিগন্যাল লাইট’। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিগন্যাল ব্যবস্থা এরই মধ্যে সড়কে ইতিবাচক সাড়া ফেলতে শুরু করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদক্ষেপের কথা নিশ্চিত করেন।
নতুন এই সিগন্যাল লাইটের বৈশিষ্ট্যের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, ফলে এর ব্যয় অনেক সাশ্রয়ী। এছাড়া এই লাইটগুলো ওজনে হালকা হওয়ায় সহজে বহনযোগ্য এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। রাস্তার আকার বা ধরন অনুযায়ী যেকোনো মোড়ে বা পয়েন্টে এটি তাৎক্ষণিকভাবে স্থাপন করা সম্ভব বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এই পোর্টেবল সিগন্যাল লাইটগুলোর ব্যবহার শুরু করেছে। বিশেষ করে মহাসড়কের যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী সিগন্যাল নেই, সেখানে যানজট নিরসনে এগুলো ভূমিকা রাখছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির এই ব্যবহার সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং চালকদের সচেতনতা বাড়াতে মাইলফলক হিসেবে কাজ করবে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে