স্ট্রিম প্রতিবেদক

একদিকে ধুলো আর দূষণে ধূসর আকাশ, অন্যদিকে হাড়কাঁপানো শীত—দুইয়ে মিলে আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীবাসীর জন্য এক দুর্বিষহ দিন। পৌষের মাঝামাঝিতে শীতের তীব্রতা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে বায়ুদূষণ। বায়ুমান সূচক (একিউআই) বলছে, আজ সকালে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ছিল। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই কুয়াশা ও শীতের দাপট সহসাই কমছে না। আগামী দুই–তিনদিন আবহাওয়া এমনই থাকতে পারে।
আজ দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৬৩। বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। তবে ঢাকার সামগ্রিক চিত্রের চেয়েও ভয়াবহ অবস্থা বিরাজ করছে নির্দিষ্ট কিছু এলাকায়। আইকিউএয়ার-এর তথ্যমতে, রাজধানীর অন্তত তিনটি স্থানে দূষণ পরিস্থিতি ‘দুর্যোগপূর্ণ’ বা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে।
আজ সকালে ঢাকার দক্ষিণ পল্লবী, মিরপুরের ইস্টার্ন হাউজিং এবং গুলশানের বে’জ এজ ওয়াটার এলাকায় বায়ুর মান ৩০০ এর কাছাকাছি, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গত ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকাবাসী, যার ধারাবাহিকতা নতুন বছরের শুরুতেও বজায় রয়েছে।
দূষণের সঙ্গে যোগ হয়েছে আবহাওয়া অধিদপ্তরের শৈত্যপ্রবাহের বার্তা। অধিদপ্তরের আজকের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
যদিও ঢাকায় সরাসরি শৈত্যপ্রবাহ নেই, তবু উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সকাল ছয়টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মিলছে দেরিতে, যা দিনের তাপমাত্রাও কমিয়ে দিচ্ছে।
কুয়াশার চাদরে ঢাকা ধূলিকণা আর দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। চিকিৎসাবিজ্ঞান অনুসারে, এই আবহাওয়ায় শ্বাসকষ্ট, হাঁপানি ও ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে।
আইকিউএয়ার সতর্ক করে জানিয়েছেন, আজ ঢাকার বাতাসের যে মান, তাতে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো। আর বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাড়ির বাইরে ব্যায়াম না করা এবং ঘরের জানালা যথাসম্ভব বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে