স্ট্রিম প্রতিবেদক

শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হওয়া সরকার চাকরিপ্রার্থীদেরই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। তাঁদের যৌক্তিক দাবি শুনতে দমনমূলক আচরণের পরিবর্তে সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সেলের সহ-সম্পাদক এবং দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এসব জানানো হয়।
বিবৃতিতে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এনসিপি।
বিবৃতিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপকে 'বর্বর হামলা' উল্লেখ করে বলা হয়, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে। পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীরা বেশ কয়েকবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে এনসিপির পক্ষ থেকে পিএসসি ও সরকারের দায়িত্বশীলদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সুরাহা মেলেনি।
পুলিশের এমন আচরণে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছে এনসিপি।
সংকট নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে এনসিপি। একইসঙ্গে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে দলটি।
গত কয়েকদিন ধরে ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা তারিখ পেছানোর জন্য আন্দোলন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের সরাতে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে