স্ট্রিম প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা সমাবেশস্থলে পড়ে থাকা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। আজ শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও।
১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে গতকাল বৃহস্পতিবার পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা দেয় বিএনপি। বিকেলে সমাবেশ শেষে লাখ লাখ মানুষ স্থানটি ছাড়ার পর দেখা যায় সড়কজুড়ে যত্রতত্র পড়ে আছে খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, প্ল্যাকার্ডসহ নানা আবর্জনা। এরপর রাত ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দলের ঢাকা মহানগর উত্তর শাখা শুক্রবার সকালে সড়কটি পরিষ্কার করবে।
এরপর আজ সকাল ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় আমিনুল জানান, আবর্জনা সরাতে ১৬টি পিকঅ্যাপ ভ্যান আনা হয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবকসহ ২৫০ থেকে ৩০০ জন সড়কটি পরিষ্কার করবেন। ডিএনসিসির সহায়তাও চেয়েছেন তাঁরা। আজকের মধ্যেই সড়কটিতে থাকা সব ময়লা সরিয়ে ফেলা হবে। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
সমাবেশকে ঘিরে এসব এলাকায় সড়ক বিভাজকে থাকা অসংখ্য গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিএনপি নেতা আমিনুল বলেন, যেসব স্থানে গাছ ভেঙে গেছে সেখানে নতুন চারা রোপণ করা হবে। পুরো সড়ককে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
এদিকে এসব সড়ক পরিষ্কারে রাজধানীর উত্তরা, গুলশান, বনানীসহ আশপাশের এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের এনেছে ডিএনসিসি। সকালেই সংস্থাটির অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে দেখা গেছে ৩০০ ফিট সড়কে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে