স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২৩)।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা স্ট্রিম কে জানান, দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। কারা, কেন এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত হচ্ছে। নিহতের পরিবারের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।
এর আগে রমনা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম সাংবাদিকদের জানান, ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটিলটি সরাসরি নিহত সিয়ামের মাথার ওপর পড়ে। এতে ওই ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাসুদ আলম আরও জানান, ওই যুবক মগবাজারের জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। দোকান থেকে নাশতা নেওয়ার জন্য তিনি ঘটনাস্থলে এসেছিলেন। নিহত ওই যুবক পরিবারসহ মগবাজার এলাকায় থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে