স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তাঁর বড় ভাই ওমর হাদি। তিনি বলেছেন, কান্না করতে রাজপথে নামি নাই। আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি বিপ্লবী ওসমান হাদির পাশে থেকে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে চেয়েছি।
রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের এই দোয়া মাহফিল হয়। এতে মোনাজাত করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মোনাজাতের আগে বক্তব্যে ওসমান হাদির ভাই বলেন, ‘আমাদের পরিবার অর্থ বা কোনো অনুদান চায় না। আমরা ওসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, তাঁর সেই অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই। ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত শান্ত হওয়া যাবে না। আন্দোলন অব্যাহত রাখতে হবে।’
উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি রাজি থাকেন আমার সঙ্গে ওয়াদা করেন– ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।’ সবাই সমস্বরে ওয়াদা করেন।
ওমর হাদি বলেন, ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন– ‘শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে। এখানে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদ রুখে দেব। এই শাহবাগে বসেই আমি নারায়ে তাকবির স্লোগান দেব’।
তিনি বলেন, ‘আপনারা যদি হাদিকে ভালোবাসেন, হাদি হত্যার বিচার চান, শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে অবশ্যই আন্দোলন অব্যাহত রাখবেন।’
বক্তৃতার শুরুতে ওমর হাদি বলেন, প্রিয় বিপ্লবী জনতা। আমি এখানে ওসমান হাদির ভাই হিসেবে আসি নাই। আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম। হাদি যখন গুলিবিদ্ধ হয়, একই রিকশায় বাম পাশে বসা ছিলাম। শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশ নেয়, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। দিনের পর দিন, রাতের পর রাত বাসায় ফিরতে পারেনি। আমাদের পরিবারের পক্ষ থেকে তাঁকে বলা হতো- পরিবার ও নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তাঁর একটাই জবাব ছিল– ‘আমাকে আমার আল্লাহই রক্ষা করবে। আমি যদি চলে যাই, দেশের ১৮ কোটি জনতা আমার পরিবারে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা কেউ দিতে পারবে না। যদি আমি রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি হবেন শহীদের ভাই। মাকে বলেছিল, মা আমি যদি চলে যাই, আপনি হবেন শহীদের মা’।
তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম বিপ্লবী ওসমান হাদির পাশে থেকে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। ইনসাফের বাংলাদেশ যতদিন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। ওসমান চলে গেছে। আল্লাহ তাঁকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবার জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হয়ে; পরে আরেক শুক্রবার রাতে ইন্তেকাল করেছে।’
ওমর হাদি বলেন, ‘আমাদের পরিবার, ইনকিলাব মঞ্চের ভাই-বোনেরা আমরা ঘটনার আকস্মিকতায় দুমড়েমুছড়ে গেছি। এখনো স্বাভাবিক হতে পারি নাই। জানি না আমরা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারব কিনা? আমাদের শহীদ পরিবার ও ইনকিলাব মঞ্চ ওসমানের লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র-জনতা সবার কাছে আমার একটাই দাবি- ওসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, তাঁর সেই অসমাপ্ত বিপ্লব আপনারা সমাপ্ত করবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা ওসমান হাদির আট মাস বয়সী ছেলের জন্য দোয়া করবেন। ওর স্ত্রীর জন্য দোয়া করবেন। বাবার মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম। বোন আমাদের বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে। সে খুব বেশি অসহায়, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাঁর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আপনাদের ওসমানের স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দিন, আমীন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে