স্ট্রিম প্রতিবেদক

সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়—এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসেবে আমরা পবিত্র দায়িত্ব মনে করেছি। কিন্তু সরকারি দল (বিএনপি) এই শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছে।’
শফিকুর রহমান আরও বলেন, ‘আজকে যিনি প্রধানমন্ত্রীর শপথ নেবেন, তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে বলেছেন যে আপনারা গণভোটে “হ্যাঁ” বলুন। যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হতেন, তবে তারা ওই (সংবিধান সংস্কার) শপথটাও নিতেন। আমরা আশা করেছিলাম, তারা শপথ নেবেন। কিন্তু তারা তা না করায় আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। আমরা স্বাচ্ছন্দ্যে মন্ত্রিসভার শপথে যেতে পারতাম, যদি আমাদের মতো তারাও (বিএনপি) এই দুটি বিষয়ে শপথ নিতেন।’
রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বর্জনের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় বলেছিলাম, আমাদের কেউ এমপি বা মন্ত্রী হলে সরকারি প্লটের সুবিধা নেব না ও ট্যাক্সবিহীন গাড়িতে চড়ব না। আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল।’
নির্বাচনী ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘পরপর তিনটা নির্বাচন ধ্বংস হয়ে যাওয়ার পরে জাতি বড় আশা করেছিল। কিন্তু ফলাফল প্রকাশের পর অনেক কিছু ঘটেছে, যার কারণে জাতির উৎসব ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে। সেটা অন্য একসময় আমরা বলব।’
সরকারের প্রতি নিজেদের অবস্থানের কথা জানিয়ে শফিকুর বলেন, ‘আমরা দেশকে ভালোবাসি। দেশ ও জনগণের ভালোর জন্য সরকার যদি কোনো উদ্যোগ নেয়, আমাদের সমর্থন তারা পাবেন। কিন্তু জনস্বার্থ বিঘ্নকারী কিছু হলে আমরাই সবার আগে প্রতিবাদ এবং ক্ষেত্রবিশেষে প্রতিরোধ গড়ে তুলব।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬