স্ট্রিম ডেস্ক

জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে নতুন খবর খোঁড়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখানে দাফন করা হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
খালেকুজ্জামান জানান, ৪ ফুট বাই ৭ ফুট কবর খোঁড়া হচ্ছে। যে স্থাপত্য প্রকৌশল সংস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির আর্কিটেক্টের কাজ করেছিল, সে সংস্থাকে দিয়েই খালেদা জিয়ার কবর খোঁড়া হয়েছে। মূল নকশায় যেন কোনো পরিবর্তন না আসে, সেজন্য দাফন শেষে তারাই বাঁধাই করবে।
বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানিয়েছেন, তারা ২০০২ সালে জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানের এই সমাধি নতুনভাবে সংস্কার করেন। যেখানে একটি সুন্দর ব্রিজ নির্মাণসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও মাজার প্রাঙ্গন ফুটিয়ে তোলা হয়। আজ সেই সুন্দর স্থাপনার অবয়ব ঠিক রেখেই শহীদ জিয়ার কবরের ঠিক পূর্ব পাশে খালেদা জিয়ার জন্য নতুন করে খবর খোঁড়া হয়েছে।
তিনি বলেন, ২০০২ সালে যখন শহীদ জিয়াউর রহমানের সমাধি সংস্কার করা হয়, তখন সেভাবে কোনো নির্দেশনা তারা পাননি। না হলে তখনই খালেদা জিয়ার কবরের জন্য সেভাবে জায়গা রাখা যেত। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার কবর খোঁড়ার জন্য অনুরোধ করা হলে, সেভাবে কাজ শুরু করা হয়।
মাসুদুর রহমান জানান, শহীদ জিয়ার মতো খালেদা জিয়ার কবরেও সেই সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং একই ডিজাইনে থাকবে সবুজ ঘাস। খালেদা জিয়ার নতুন কবরের জন্য শহীদ জিয়ার সমাধিসৌধের মূল নকশায় কোনো পরিবর্তন হবে না।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১২ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪০ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে