স্ট্রিম সংবাদদাতা

সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানদের স্বাগত জানায়, তাহলে যে কারও দেশের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে। এই বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, ‘একটি দলের প্রধান শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। জনগণ তাদের (শেখ হাসিনার সন্তান) চাইলে ৫ আগস্ট বুকে পাড়া দিয়ে বিতাড়িত করত না। আমাদের এই শহীদেরা এজন্য (তাদের ফেরাতে) জীবন দেয়নি।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তাঁর কন্যা শেখ হাসিনা। এসময় ক্ষমতায় ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি একটি ভুল করেছিলেন। সেটা হল শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে।’
এসময় কোনো দলের নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জনগণকে বলতে চাই, তারা ক্ষুধার্ত শকুনের মত বসে আছে, জিতে আসতে পারলে ১২ তারিখের পর আর শান্তি পাবেন না। তারা চাঁদাবাজির জন্য দাঁতে ধার দিয়ে বসে আছে।’
তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের ভাগ্য পরিবর্তন হবে। সেটা ভালোর জন্য নাকি খারাপের জন্য, তা আপনাদের নির্ধারণ করতে হবে। সারা বাংলাদেশে ১১টি দলের প্রায় ১ হাজার প্রার্থীদের আমাদের এক করতে হয়েছে। যারা গত এক বছর ধরে মানুষের কাছে গিয়েছেন নিজেদের ঘাম ঝড়িয়েছেন।’
ঐক্যবদ্ধ হয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা নির্বাচিত হলে শাপলা চত্বর থেকে শুরু করে হাদি পর্যন্ত সব হত্যাকাণ্ডের বিচার করবো।’
একই পথসভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশে খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এসময় তিনি বলেন, ‘আমরা শাপলা কলিকে জয়ী করতে মাঠে কজ করবো। পাশাপাশি গণভোটে আমরা হ্যাঁ ভোট দেবো। আমাদের স্লোগান হবে গণভোটে হ্যাঁ দিন ও শাপলা কলিতে ভোট দিন।’

তিনি বলেন, ‘আনোয়ার ভাই ও আল আমিন ভাই আন্দোলন সংগ্রামে পাশাপাশি ছিল। এই নির্বাচনী বৈতরণী পার হতে তারা একসঙ্গে শাপলা কলিকে বিজয়ী করার জন্য আজ থেকে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রসঙ্গটি টেনে বলেন, ‘আপনাদের আসনে একটি দলের তিন-চারজন প্রার্থী। আমাদের দলের ১১ জন থাকার পরেও সবাই এত ত্যাগ স্বীকার করে একসঙ্গে হচ্ছে যেন ১২ তারিখ আমরা আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ পাই। যেন ১২ তারিখের পর আমরা চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাই।’
১১টা দলের মনোনীত প্রার্থী ও মার্কাকে বিজয়ী করতে একসঙ্গে চেষ্টা করতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস আজ আপনাদের সমাবেশেই আপনাদের ভাই আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিয়েছেন। এই ত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নারায়ণগঞ্জে আনোয়ার হোসেনকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে এনসিপি আওয়াজ তুলবে বলেও প্রতিশ্রুতি দেন আসিফ মাহমুদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে