স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এর আগে গতকাল রবিবার মামুনুল হক ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
আজ সোমবার দুপুর তিনটা পর্যন্ত এই আসনের জামায়াত প্রার্থী মোবারক হোসাইন এবং এনসিপি প্রার্থী আকরাম হোসাইন মনোনয়নপত্র জমা দেননি।
এ বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৩ আসনের জন্য যিনি মনোনীত প্রার্থী ছিলেন, তিনি তাঁদের সঙ্গেই আছেন। তবে জোটের পক্ষ থেকে মামুনুল হক মনোনীত হওয়ায় জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন না।
এ সময় অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘আজকে (সোমবার) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার পারি সেই প্রত্যাশা করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।’
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে।’
তিন শ আসনে শরিক দলগুলোর কে কতটি আসন পেয়েছে, তা কখন জানা যাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিন শ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজকে রাতের মধ্যেই জানিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের এই আসন সমঝোতা কোনো জোটবদ্ধ নির্বাচন না। কিন্তু এটা অন্য যেকোনো জোটের চেয়েও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে আমরা ইলেকশন করব। শুধু একটা আসনে একটি দলই থাকবে। বাকিরা আমরা সমর্থন জানাবো।’
এ সময় আরেকটি রাজনৈতিক দল তাঁদের সঙ্গে যোগ দিচ্ছে এবং নাম পরে জানানো হবে বলে জানান দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এদিকে ঢাকা-১৫ আসন থেকে আরও মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম ফজলুল হক, গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।
ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এই দুটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন এখন পর্যন্ত জমা দিয়েছেন।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২১ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে