স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৩ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে দলটির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসারও কথা জানিয়েছেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও ৫ আসনে প্রার্থী হবেন। সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ লালমনিরহাট-১ আসনে নির্বাচন করবেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে দলটির প্রেসিডিয়াম সদস্য ও জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের নির্বাচন করেন। তবে এবার তিনি নির্বাচন করছেন না।
জিএম কাদেরের জাপা ঘোষিত প্রার্থীদের মধ্যে কমপক্ষে চারজনের নাম আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ থেকেও এসেছে। তারা হলেন– পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম-১, ফখরুল ইমাম ময়মনসিংহ-৮, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩ এবং জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া-২।
গত ২৩ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম। আজকের সংবাদ সম্মেলনেও তিনি ছিলেন।
শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সব সময় এদেশের জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি, সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।
তিনি বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মী সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনায়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, আবু তাহের, ফকরুল ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে