স্ট্রিম প্রতিবেদক

আসন্ন স্কটল্যান্ড ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১০ মে) মিরপুরের প্রেস কনফারেন্সের রুমে স্কোয়াড ঘোষণা করতে আসেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ মিশু ও সালমা খাতুন।
এসময় জানানো হয়, ২৫ মে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। প্রত্যাশিতভাবেই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে এই দল ঘোষণা করা হয়েছে। দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে।
স্কোয়াড ঘোষণা শেষে সাজ্জাদ আহমেদ মিশু বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের যে প্রত্যাশা নিয়ে খেলেছি তা একদমই পূরণ হতে দেখিনি।’
বিশ্বকাপে দলের লক্ষ্য হিসেবে তিনি বলেন, ‘বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আছে, আমাদের টার্গেট যে বিশ্বকাপে তিনটি ম্যাচে আমরা জিতবো। নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা তিনটি দেশের বিপক্ষে জেতার জন্য আমরা কাজ করছি।’
দলের অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটার মুর্শিদাকে দলে না নেওয়ার কারণ হিসেবে তিনি জানান, ওয়েস্টইন্ডিজের বিপক্ষে গতবছর খেলার পর থেকেই পারফর্ম না থাকার কারণে তিনি বর্তমানে জাতীয় দলের বাইরে। স্ট্রাইকরেটের কারণে তিনি বর্তমানে জাতীয় দলের বাইরে।
দলের পেস অ্যাটাক নিয়ে এক প্রশ্নের জবাবে আক্ষেপের সুরে তিনি জানান, পাইপলাইনে তেমন পেস বোলার বাংলাদেশের নেই। আর যারা আছে তারা ইনজুরির কনসার্নে থাকে। যেটি অন্যতম সমস্যা বলেও উল্লেখ করেন তিনি।
আর সালমা খাতুন জানান, তিনি আশাবাদী বাংলাদেশ নারী দল তিনটি ম্যাচ ভালোভাবে জিততে পারবে।
এই বছর জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা মাথায় রেখে অভিজ্ঞ ও তরুণের মিশেলে ভারসাম্যপূর্ণ একটি দল সাজিয়েছেন নির্বাচকরা।

দলের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার প্রতীক হিসেবে থাকছেন শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি। টপ অর্ডারে বড় রানের দেখা পেতে তাদের ওপর অনেকখানি নির্ভর করবে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই শক্তি বাড়াতে দলে আছেন অলরাউন্ডার রিতু মনি এবং বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত তরুণ তুর্কি স্বর্ণা আক্তার।
বাংলাদেশ দলের বোলিং আক্রমণের প্রধান শক্তি বরাবরের মতোই স্পিন। নাহিদা আক্তারের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন রাবেয়া খান, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন। অন্যদিকে, পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকছেন তরুণ পেস সেনসেশন মারুফা আক্তার। বাঁহাতি পেসার হিসেবে নিজের কার্যকারিতা প্রমাণ করতে দলে জায়গা করে নিয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
উইকেট কিপিংয়ে জ্যোতির ব্যাকআপ হিসেবে থাকছেন উদীয়মান প্রতিভাবান ব্যাটার দিলারা আক্তার।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার।

আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
২১ জুলাই ২০২৬
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। মঙ্গলবার (২১ জুলাই) দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২১ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিশ্বজয়ের পর মেটলাইফ স্টেডিয়ামে আনন্দে মেতে উঠেছে লামিন ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামাল। একই রাতে হাজার মাইল দূরের যুদ্ধবিধ্বস্ত গাজার আশ্রয়কেন্দ্রগুলোতেও দেখা গেছে ফিলিস্তিনি শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
২০ জুলাই ২০২৬
স্প্যানিশ ফরওয়ার্ড নিকো উইলিয়ামস বিশ্বকাপ জয়ের গৌরবময় অর্জনকে ব্রাজিলের নেইমারকে উৎসর্গ করেছেন। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও ফুটবলে নিজের প্রেরণা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে ভুললেন না স্পেনের উইঙ্গার।
২০ জুলাই ২০২৬