প্রায় ছয় দশকের প্রচেষ্টায় নিজ বসত বাড়ির প্রায় ছয় বিঘা জায়গায় পাখিদের অভয়াশ্রম গড়েছিলেন পাবনার পাখিবন্ধু আকাশকলি দাস। চলতি বছরের ১৮ আগস্ট পরলোকে পাড়ি জমানো আকাশকলি দাশের মৃত্যুর চারমাস না পেরোতেই স্থানীয় কিছু মানুষ সম্পত্তি নিজের বলে দাবি করে ধ্বংস করছেন অভয়ারণ্য।