স্ট্রিম ডেস্ক


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের হামলায় ইরানের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঐতিহাসিক কিছু স্থাপনা চতুর্দশ শতাব্দীর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাঘচি দেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে হামলার বিষয়ে সরব হতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানান।
তিনি লিখেন, যে শাসন এক শতাব্দীও টিকবে না, সে প্রাচীন ইতিহাসের অধিকারী জাতিগুলোকে ঘৃণা করবে এটাই স্বাভাবিক। কিন্তু ইউনেস্কো কোথায়? তাদের এই নীরবতা অগ্রহণযোগ্য।
শেয়ার করুন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি বলেছেন, ইরানের বিদ্যুৎ ব্যবস্থায় হামলা করলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, আমরা এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু তা করিনি।
ট্রাম্প বলেন, ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত হামলা করা হয়নি। তবে তেহরান বৈশ্বিক তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করলে এই ধরনের লক্ষ্যবস্তুতে হামলা করতে ওয়াশিংটন প্রস্তুত।
ট্রাম্পের এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, তারা যদি তা করে, আধা ঘণ্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। আর সেই অন্ধকার নিরাপত্তার খোঁজে পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের শিকার করার প্রচুর সুযোগ দেবে।
শেয়ার করুন
তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি বলেছেন, ইরানের বেশিরভাগ মানুষ তাদের দেশে মার্কিন হামলাকে ‘নির্বিচার’ বলে মনে করেন।
আল জাজিরাকে খারাজমি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবাসিক এলাকায় বোমা ফেলছে। সাত হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ফলে অনেক মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘বিশ্বস্ত অংশীদার’ মনে করেন না যারা ‘কেউ এসে তাদের রক্ষা করবে’।
বরং ইরানের নবঘোষিত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি জনসমর্থন জোরালো এবং ‘রাস্তায় তা স্পষ্টভাবে দৃশ্যমান’ বলে জানান খারাজমি।
শেয়ার করুন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করা প্রয়োজন।
প্রসঙ্গত, এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে অঞ্চলের বিভিন্ন দেশকে লক্ষ্যবস্তু করেছে। যদিও তেহরান দাবি, তারা কেবল যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
শেয়ার করুন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আরও জানিয়েছেন, আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন।
এছাড়া বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
শেয়ার করুন
ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের পাশে আছে বলে মন্তব্য করেছেন মুজতবা খামেনি।
তিনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ শক্তি ‘তাদের কাজ করবে’। আর ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে ‘সাহায্য করতে চায়’।
শেয়ার করুন
মুজতবা খামেনি আরও বলেছেন, শহীদদের রক্তের বদলা নেব।
শেয়ার করুন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, হামলার মুখেও তারা ইরানকে দখল বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে।
তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই—যারা এমন এক সময়ে অসাধারণ কাজ করে যাচ্ছেন যখন আমাদের দেশ চাপ ও আক্রমণের মুখে রয়েছে।
শেয়ার করুন
প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভিডিও বক্তব্য দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। রেকর্ডকৃত ভিডিও বার্তায় মুজবতা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভিডিও বার্তা মুজতবা খামেনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। শুধু যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোই ইরান লক্ষ্যবস্তু করছে এবং তা অব্যাহত থাকবে।
টেলিভিশনে প্রচারিত এই বার্তায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে।
শেয়ার করুন