স্ট্রিম ডেস্ক

চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস।
মেট্রোপলিটন পুলিশ বিবৃতিতে জানায়, মৃত্যুতে আপাতত সন্দেহজনক আলামত পাওয়া যায়নি।
আরডের পরিবার বিবৃতিতে জানায়, ‘আমরা এমন অসাধারণ বাবা, সঙ্গী, ভাই ও সন্তানকে হারিয়ে স্তব্ধ। জেসন একজন নম্র মানুষ ছিলেন যিনি সবার শুভকামনা করতেন। জেসনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগগুলো তাঁর জন্য বেশি হয়ে গিয়েছিল।’
২০২৩ সালে মাত্র ৩৭ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস গড়েন জেসন আরডে। চৌর্যবৃত্তির অভিযোগ এবং তাঁর কিছু অর্জন নিয়ে প্রশ্ন ওঠার পর গত সপ্তাহে পদত্যাগ করেছিলেন তিনি। ২০২৪ সালে কেমব্রিজ থেকে বরখাস্ত হওয়া ‘রেস রিয়েলিস্ট’ গবেষক নাথান কফনাস জেসনের বিরুদ্ধে প্রথম চৌর্যবৃত্তির অভিযোগ আনেন। চৌর্যবৃত্তির কথা অস্বীকার করলেও কাজে কিছু ভুলের কথা স্বীকার করেন জেসন।
দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জেসন বলেন, ‘আমরা একাডেমিয়া নিয়ে কথা বলছি। কাউকে হত্যা করিনি। আমাকে মিথ্যাবাদী বানানোর এই নিষ্ঠুর অত্যাচার গ্রহণযোগ্য নয়।’
তদন্তে লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয় কোনো প্রমাণ না পেলেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। পদত্যাগের সময় জেসন জানান, অতিরিক্ত পাবলিক স্ক্রুটিনি ও ব্যক্তিগত আক্রমণের ধকল তিনি ও তাঁর পরিবার আর সইতে পারছিলেন না।
জেসনের মৃত্যুতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডেবোরা প্রেন্টিস শোক প্রকাশ করে স্বজনদের সমবেদনা জানান। লেবার পার্টির এমপি বেল রিবিরো-অ্যাডি বলেন, একজন একাডেমিককে সংবাদমাধ্যমে এত তদারকির মুখে ফেলার ঘটনা নজিরবিহীন।
বিবিসি নিউজনাইটে আরডের বন্ধু অধ্যাপক কেহিন্দে অ্যান্ড্রুজ বলেন, ‘পদত্যাগের পর জেসন ভেঙে পড়েছিলেন এবং বাসা থেকে বের হচ্ছিলেন না। এটি বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষ্ণাঙ্গ গবেষকদের অবস্থান কতটা কঠিন তা অনুধাবনের সতর্কবার্তা।’ এ ছাড়া গ্লাসগো ও ডারহাম বিশ্ববিদ্যালয় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
১১ বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা এবং ১৮ বছর বয়স পর্যন্ত পড়তে বা লিখতে না পারা একজন মানুষের সংগ্রামী জীবন নিয়ে জেসনের স্মারকগ্রন্থ ‘গ্রেট অ্যান্ড আনফরচুনেট থিংস’ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (১৫ আগস্ট) ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র-ইরা
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর পাঁচটার কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয়। দেশটির অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অফিসের প্রধান ফাতুর রহমান জানিয়েছেন, ভূমিকম্পে ভবন ধসে দুই নিহত ও আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্
৩ ঘণ্টা আগে
ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে নাগরিকদের এই বাড়তি খরচের জন্য কখনো ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের ডেভিড ম্যাক ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন,
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে কটাক্ষ করেছেন। ঐতিহাসিকভাবে মিত্রদেশ হলেও ইসরায়েল নিয়ে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমের সংবাদের সমালোচনায় এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরা।