স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ডারউইনে ৮৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিতে চা-বিরতির আগে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৮৬ রান।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সেঞ্চুরি করার পর ফক্স স্পোর্টসে অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।
সেঞ্চুরির পর তাঁর অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে আজকের ম্যাচে শতক করতে পেরে। বিশেষ করে নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে এসে যে সেঞ্চুরি পেয়েছি, এটি আমার জন্য স্পেশাল।’
উইকেট ও তাঁর খেলার ধরন নিয়ে গিলক্রিস্টের প্রশ্নের জবাবে তানজিদ বলেন, ‘আমার দল যেভাবে চেয়েছিল, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তাঁরা আমার বিপক্ষে ভিন্ন আঙ্গিকে বল করার জন্য এসেছিল, আমিও ঠিক সেভাবে তাঁদের বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’
দলের প্ল্যান ও আজকের উইকেট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আজকের উইকেটটা গতকালের চেয়ে ভালো ছিল। আমার মনে হয়, সময় যত বেশি এগোবে, উইকেট তত ভালো হবে। ব্যাটসম্যানেরা বল অনুযায়ী নিজেদের নরমাল শট খেলতে পারলে রানের গতিও বাড়বে।’
৮৮ রানের লিডের পর বাংলাদেশ হয়তো স্পেশাল কিছু ভাবছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, সামনের যে দুই সেশন আছে, আমাদের সেখানে ভালো খেলতে হবে। আর এটা হলে আমাদের দলের জন্য ভালো হবে, আমরাও বড় লিড দিতে পারব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে শাহরিয়ার নাফিস সেঞ্চুরি করেন। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ১৩৮ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি।

.png)

চা-বিরতির পর অস্ট্রেলিয়া নতুন বল হাতে কিছুটা ধার দেখায়। মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের হাতে ইনিংসের দ্বিতীয় নতুন বল তুলে দেন অধিনায়ক প্যাট কামিন্স। পুরোনো বলে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্বচ্ছন্দ ছিলেন, নতুন বলে সেখানে ব্যাটে-বলে কিছুটা পরীক্ষা নিতে শুরু করেন অস্ট্রেলিয়ার পেসাররা।
২৬ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে তানজিদের মেইডেন সেঞ্চুরি ও শান্তর অপরাজিত ৭৯ রানের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ অস্ট্রেলিয়ার থেকে ৮৮ রানে এগিয়ে থেকে চা বিরতিতে যায়।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ডারউইনে তানজিদের অপরাজিত ৭৪ ও মুমিনুলের ৪৯ রানে ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে সফরকারীরা।
৪ ঘণ্টা আগে
নতুন মৌসুমের শুরুতেই ট্রফি জয়ের স্বাদ পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নস লিগজয়ীরা।
১৯ ঘণ্টা আগে