স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে জানিয়ে স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকালের ঘটনার জেরে আজ সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে এই সংঘর্ষ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় চলা হামলা, ধাওয়া। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাইফুল ইসলাম জানান, জরুরি বিভাগে ১৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া একজনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা ভালো আছে। তাঁদের অধিকাংশই ভাঙা ইটের আঘাতে আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, পাওনা টাকা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই গোষ্ঠীর লোকজন অংশ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৭ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২২ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে