ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু
স্ট্রিম সংবাদদাতা

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় ৯ দালালের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) রাতে মানবপাচার আইনে জেলার দিরাই ও জগন্নাথপুর থানায় মামলা করেছে অভিবাসন প্রত্যাশায় নিহত দুজনের পরিবার। তবে তদন্তের স্বার্থে দালালদের নাম প্রকাশ করা যাচ্ছে না জানিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, দুজন ভিকটিমের বাবা মামলা করেছেন।
জেলা পুলিশ জানিয়েছে, মানবপাচার আইনে সোমবার রাতে দিরাই থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন উপজেলার জগদল এলাকার নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। একই আইনে মানবপাচার চক্রের ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে জগন্নাথপুর থানায় আরেকটি মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান।
এর আগে শনিবার লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গ্রিসের উপকূলে ২২ জন অভিবাসীর মৃত্যুর বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। নিহত বাংলাদেশিদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জের রয়েছে তিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বেঁচে যাওয়া বাংলাদেশে ও প্রবাসীদের বরাত দিয়ে নিহতদের পরিবার জানায়, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে বোটই তাঁরা প্রাণ হারান। পরে তাঁদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। ওই দলের উদ্ধার হওয়া একজন ও নিহত পরিবার সুনামগঞ্জে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার স্ট্রিমকে বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ বিদেশে আছেন, কেউ আছেন দেশে। আমরা তাঁদের (দালালদের) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। এর বাইরেও যদি অন্য থানা এলাকায় এমন কেউ থাকেন, তাদের খোঁজ নিয়ে আমরা আইনি ব্যবস্থা নিব।’

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৭ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে