নেত্রকোনায় এনসিপির সমাবেশ
নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা চলছে, যা ছাত্র জনতা মেনে নেবে না।
স্ট্রিম সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। কিন্তু যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা চলছে, যা ছাত্র জনতা মেনে নেবে না।
রবিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এক পথসভায় এ সব কথা বলেন নাহিদ ইসলাম। আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের দাবিতে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে নেত্রকোনায় সমাবেশের আয়োজন করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ‘অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মানুষের সকল অধিকার নিশ্চিত হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও অপকর্মের বিচার করতে হবে।’
আহ্বায়ক নাহিদ আরও বলেন, ‘আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এ জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি।’
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো ষড়যন্ত্র সহ্য করবো না।’ তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধেরও দাবি জানান।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, রুহুল আমিন আইনী।
মঞ্চে উপস্থিত ছিলেন—মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এহতেসামুল হক, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম, আবু বাকের মজুমদার, মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন প্রমুখ।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪১ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে