স্ট্রিম প্রতিবেদক

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠানস্থলে যাবেন বুলেটপ্রুফ বাসে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান। তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ বিমানটি সকাল ৯টা ৫৯ মিনিটের দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওসমানীতে এক ঘণ্টা যাত্রা বিরতি শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।
পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠানস্থল এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন বিএনপির এই শীর্ষ নেতা।
বিমানবন্দরে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এই তথ্য জানান।
আজ সকালে বিমানবন্দরে সিআইপি গেটে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত এই বাসটি লাল ও সবুজ রঙে সজ্জিত। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি রয়েছে। পাশাপাশি গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রাম সম্পর্কিত স্লোগানও বাসটিতে প্রদর্শিত হয়েছে। বাসের গায়ে লেখা আছে তারেক রহমানের দেওয়া স্লোগান, ‘সবার আগে বাংলাদেশ’।
বাসটির জানালাগুলো শক্তভাবে সুরক্ষিত করা হয়েছে এবং সিআইপি এলাকায় প্রবেশের সময় চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘিরে থাকতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তারেক রহমান এই বুলেটপ্রুফ বাসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন, যেখানে তিনি তার অসুস্থ মায়ের খোঁজখবর নেবেন।
তাঁরা আরও জানান, হাসপাতালের যাওয়ার পথে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট সড়ক নামেও পরিচিত, সেখানে আয়োজিত একটি জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, তারেক রহমানের চলাচলকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।
জাতীয় পতাকার রঙের আলোকে লাল-সবুজ রঙে রঙিন বাসটিতে বড় করে লেখা তারেক রহমানের বহুল প্রচারিত উক্তি ‘সবার আগে বাংলাদেশ’।
ইতোমধ্যেই তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে