স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরে র্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার মৃত আবুল বাশারের মেয়ে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁন্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় ‘মায়ামী ভিলা’ নামে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচে রাখা তিনটি সাদা ও একটি হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর বিশেষ কৌশলে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে—মধ্যম মোহরা এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রির প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে ‘মায়ামী ভিলা’ নামের ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে অভিযানে মুর্শিদা আকতার নামে এক নারীকে আটক করা হয়।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে