স্ট্রিম প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়ে দাবি করা হয়, কুড়িগ্রাম সীমান্ত এলাকায় ‘কুকুর সদৃশ রোবট’ দেখা গেছে (১,২,৩)। রাতের অন্ধকারে দুইটি আলো জ্বলা ‘চাকা-সদৃশ’ কিছু দ্রুত চলতে দেখা যাওয়ায় অনেকেই একে রোবট বলে প্রচার করেন।
অনেকে ভিডিওটি শেয়ার করে নানা মন্তব্য করেন। একজন মন্তব্যকারীর লিখেছেন, ‘এদিকে বিএনপি ক্ষমতায় আসার পরপরই কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভারত “রোবট কুকুরের” অনুপ্রবেশ ঘটিয়ে গভীর রাতে যেভাবে টহল দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো, সেদিকে কি কারও নজর আছে? সবার আগে বাংলাদেশ পলিসি নিয়ে ক্ষমতায় বসা দলটা কি কিছু করবে, নাকি ৩৬ জুলাই পূর্ববর্তী সময়ে ফিরে যাবে?’
আরেকজন লেখেন, ‘নতুন বাংলাদেশে স্বাগতম! কুড়িগ্রাম সীমান্তে দেখা গেল ভারতীয় রোবট কুকুর! সব দোষ হাসিনার! আর বাকিরা সবাই সাধু!’
এই ভাইরাল ভিডিও ও দাবির বিষয়ে স্ট্রিমের কাছে বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তি আসে। বিজ্ঞপ্তির বিষয় ছিল—’লাইট লাগিয়ে বাইসাইকেল কে রোবট হিসেবে অপপ্রচার প্রসঙ্গে’। এতে বিজিবি জানায়, আলোচিত ভিডিওটি রোবট নয়; বরং লাইট লাগানো একটি বাইসাইকেলের দৃশ্য এবং ভাইরাল ক্লিপটি সম্পাদিত।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি নজরে আসে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ০৩টা ৩৫-এ। স্থান হিসেবে উল্লেখ করা হয় কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীন কেদার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা। তবে বিজিবি জানায়, ভিডিওতে দেখা স্থানটি ‘শূন্যরেখা’ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, কুড়িগ্রামের মিলনী বাজার এলাকায়। ওই এলাকার এক স্থানীয় দোকানদারের সিসি ক্যামেরার মেমোরি কার্ডে ফুটেজটি সংরক্ষিত ছিল বলে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও ক্লিপ যাচাই করে দেখা গেছে, একটি বাইসাইকেলের দুটি চাকায় ছোট লাইট সংযুক্ত এবং সামনে একটি হেডলাইট ছিল। এ ছাড়া সোজা হ্যান্ডেলযুক্ত ওই বাইসাইকেলে আরোহী ব্যক্তি সামনের দিকে ঝুঁকে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন। ক্যামেরার রেজুলেশন কম হওয়ায় দৃশ্যটি অস্পষ্টভাবে প্রতীয়মান হয়, এ সুযোগে একে ‘রোবট’ হিসেবে প্রচার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবি আরও জানায়, সরেজমিনে ক্যামেরার মেমোরি কার্ড খুলে যাচাই করে দেখা গেছে, মেমোরি কার্ডে সংরক্ষিত সব ভিডিও ফোল্ডারে ১৪ নভেম্বর ২০২৫ তারিখ প্রদর্শিত। পাশাপাশি প্রচারিত ভিডিও ক্লিপে একই সময়ের একটি ভিডিও তিনবার সংযোজন (এডিট) করা হয়েছে। অর্থাৎ ক্লিপটি এডিট করে ছড়ানো হয়েছে, যা ভিডিও ক্লিপের নিচের বাম কোণায় দৃশ্যমান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সামাজিকমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন, এট দ্যা সেইম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোনো গভমেন্টের পক্ষেই দেওয়া সম্ভব না।’
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ডা. জুবাইদা রহমান ও মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউদের মতো দেখতে একটি কক্ষে দাঁড়িয়ে করমর্দন করছেন। স্ট্রিমের যাচাই করে দেখেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।
৭ দিন আগে
নড়াইলের তুলারামপুর এলাকায় তেল না পাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় নিহত হন নাহিদ সরদার, আহত হন জিহাদ মোল্যা। স্ট্রিমের প্রতিবেদনে বলা হয়, ফিলিং স্টেশনে ডিজেল নিতে এসে ট্রাকচালকের সঙ্গে ম্যানেজার নাহিদের বাগবিতণ্ডা হয়।
৯ দিন আগে
জুলাই গণঅভ্যুত্থানের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অপতথ্যের ছড়াছড়ি। ছাত্র সংসদ, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরেও সমানে ছড়ানো হচ্ছে অপতথ্য কিংবা বিকৃত তথ্য। এর মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে, যা ফ্যাক্টচেক রিপোর্টেও স্পষ্ট।
১০ দিন আগে