স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণার্থীবাহী বাসের সঙ্গে আরেক বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত ব্যাংক কর্মকর্তা মো. জিয়ার বাড়ি ময়মনসিংহে। দুর্ঘটনায় আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নড়াইল এক্সপ্রেস নামের একটি বাসে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণার্থীরা খুলনা ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। অপরদিকে, কুষ্টিয়া থেকে হিমেল সীমান্ত পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিল। পথে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প এলাকায় বাস দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. জিয়ার মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ওই বাসে সেনাবাহিনীর ৪২ প্রশিক্ষণার্থী ছিলেন। দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে