ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে ‘দুর্বৃত্তের’ আগুন, পুড়ে গেছে নথিপত্রব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা এলাকায় চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপরাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে অবস্থিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের বালিকা শাখার ক্যাম্পাসে টিনের চালে দুটি পেট্রোল বোমা ছুড়ে নিক্ষেপ করেছেন দুষ্কৃতকারীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তারমানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘পতিত ফ্যাসিবাদী’ আ.লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি চার ছাত্র সংসদেররাষ্ট্রকে অস্থিতিশীল করতে ‘পতিত ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ ও তার দোসরদের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে স্বায়ত্ত্বশাসিত চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ। এছাড়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের ‘কঠোর ব্যবস্থা’ চায় সংসদগুলো।
রাতে গাজীপুর ও আশুলিয়ায় থেমে থাকা ৩ বাসে আগুনগাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এর কয়েকঘণ্টা পরেই আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকাতেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় প্রতারণা, ৩১০ কোটি টাকা আত্মসাৎমালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করার মাধ্যমে ৩১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভারতীয় মিডিয়ার খবর ভিত্তিহীন: তৌহিদ হোসেনভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই খবর বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই এবং কোনো সংবেদনশীল মানুষ এটা বিশ্বাস করবে না।
সৌদি-বাংলাদেশ হজ চুক্তি স্বাক্ষর, ব্যবস্থাপনা উন্নয়নে আলোচনাসৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
ইন্টারনেট শাটডাউন নিষিদ্ধ হচ্ছে, আসছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশপ্রস্তাবিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এ ইন্টারনেট বন্ধের (শাটডাউন) ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে: আইন উপদেষ্টাআগামী তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রামপুরা হত্যাকাণ্ড: আহতদের তথ্য জানতে হাসপাতালের কর্মীদের পুলিশ চাপ দিয়েছিলগত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আহত ব্যক্তিদের তথ্য জানতে পুলিশ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ওপর চাপ দিয়েছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন একজন সাক্ষী।
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সাশ্রয়ী ডে-কেয়ার সেবা চালু করল বিডাবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তার প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পেশাদার মানের ডে-কেয়ার সেবা চালু করেছে। এ জন্য ঢাকা আহসানিয়া মিশনের অঙ্গপ্রতিষ্ঠান ‘লিটল ডাকলিংস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সংস্থাটি।
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, আওয়ামী লীগের ২২ নেতা-কর্মী গ্রেপ্তাররাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ২২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
‘পতিত ফ্যাসিবাদী’ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি চার ছাত্র সংসদের‘পতিত ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ।
উপদেষ্টার হুঁশিয়ারির পরও ঝাঁজ কমেনি পেঁয়াজের, দাম এখনো শতক ছাড়িয়েচট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায় পাইকারি বাজারে চলতি নভেম্বরের প্রথম ১০ দিনে পেঁয়াজের দাম কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত রোববার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন হুঁশিয়ারি দেন, চলতি সপ্তাহের মধ্যে বাজারে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক সংলাপ: ইসি সচিবআগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সদ্য চূড়ান্ত ও গেজেট প্রকাশিত আচরণবিধি হাতে পাওয়ার পর কমিশন এখন সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
এবার রাজধানীর সূত্রাপুরে বাসে আগুনরাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে ‘দুর্বৃত্তরা’। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সূত্রাপুরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ ঘটনা ঘটে।