স্ট্রিম প্রতিবেদক

ধর্ম অবমাননার অভিযোগে করা এক মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তবে তাঁর বিরুদ্ধে ঢাকায় আরেকটি মামলা থাকায় এখনই কারামুক্তি মিলছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, মুফতি মো. আব্দুল্লাহর করা মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত শুনানি শেষে আবুল সরকারকে ছয় মাসের জামিন দিয়েছেন।
গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন ২১ নভেম্বর ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। এই মামলাটিতেই তিনি আজ জামিন পেলেন। আইনজীবী সজল জানান, তাঁর কাছে আসা মামলাটিতে জামিন হলেও অন্য কোনো মামলা থাকলে মুক্তি বাধাগ্রস্ত হতে পারে।
আবুল সরকারের বিরুদ্ধে ঢাকার আদালতে ধর্ম অবমাননার আরও একটি মামলা রয়েছে। গত বছরের ১ ডিসেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের এক মেলার মঞ্চে গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন আবুল সরকার, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। মামলায় দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়ার বাসিন্দা আবুল সরকার ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত। তিনি কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ গানের শিল্পী আলেয়া বেগমের স্বামী। বাউলশিল্পীকে গ্রেপ্তার ও মানিকগঞ্জে বাউল অনুসারীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শুরু থেকেই সোচ্চার ছিল। গত ২৫ নভেম্বর ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৪ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭৯৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৮ মিনিট আগে
রাষ্ট্রপতি শুধু পদে থাকার সময়ে কোনো কর্মকাণ্ডের জন্য আইনের মুখোমুখি হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এর আগে-পরে কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
২ ঘণ্টা আগে
যশোর বাড়ির সামনের মাদ্রাসার শিক্ষার্থীদের মারপিট ও মেয়ের ‘বেপরোয়া আচরণের’ অভিযোগে যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ওই বাড়ি ঘেরাও করেন তারা।
২ ঘণ্টা আগে